বিরামপুরে জামায়াতের বিশাল দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি:
    সময় : শুক্রবার, আগস্ট ১৬, ২০২৪, ৭:০৮ অপরাহ্ণ
  • ৪২৭ Time View
বিরামপুর উপজেলার বিশাল দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আমীর আনোয়ারুল ইসলাম। ছবি: দিনাজপুর প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরামপুর উপজেলা শাখার উদ্যোগে ১৫ আগস্ট, বৃহস্পতিবার, বিকেল ৫ টায় আদর্শ হাইস্কুলের হলরুমে এক বিশাল দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আমীর অধ্যাপক মকছেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর আনোয়ারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর মুহাদ্দিস ডক্টর এনামুল হক ও জেলা সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবু হুদা, উপজেলা নায়েবে আমীর আবুল বাশার, উপজেলা সেক্রেটারি মাওলানা আবু হানিফ, উপজেলা কর্মপরিষদ সদস্য মঈনুল ইসলাম, মঞ্জুরুল হক সরকার ও অ্যাডভোকেট শাহীনুর ইসলাম প্রমূখ।

সমাবেশে ইউনিয়ন, ওয়ার্ড এবং ইউনিট পর্যায়ের ৪ শতাধিক  দায়িত্বশীল উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষা সহ অমুসলিমদের জান মালের হিফাজতের জন্য জামায়াতে ইসলামীর নেতা কর্মীদের অতন্দ্র প্রহরীর ভূমিকা রাখতে হবে। তিনি আরো বলেন, ছাত্র, যুবক ও দেশবাসীর রক্তের বদলায় আল্লাহর জমীনে আল্লাহর দীন কায়েমের জন্য জনশক্তিদের ব্যাপকভাবে দাওয়াত সম্প্রসারণ ও সংগঠন মজবুত করণে সর্বাত্মক চেষ্টা করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com