দিনাজপুরের বিরামপুরে উপজেলা ও পৌরসভা বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বিরামপুর-নবাবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম।
১২ আগস্ট, সোমবার , বিকেলে বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে সিনিয়র এএসপি মঞ্জুরুল ইসলামের আমন্ত্রণে বিএনপি নেতৃবৃন্দ এ মতবিনিময় করেন।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক দবিরুল ইসলাম, পৌরসভা বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরে আলম নূরা, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ৫নং ওয়ার্ড কাউন্সিলর শওকত আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব ও জেলা যুবদলের সহ-আইন বিষয়ক সম্পাদক মিঞা শিরন আলম সহ উপজেলা ও পৌর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময়ে বিরামপুর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ সকলেই নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্বক প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে আলোচনা করা হয়।
Leave a Reply