সোমবার বিকেলে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়েজলীগ(বিআরইএল) পার্বতীপুর শাখার বার্ষিক সম্মেলন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
রেলওয়ে শ্রমিক নেতা আব্দুল কাদেরর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিআরইএল এর কেন্দ্রীয় সেক্রেটারি মোঃ মনিরুল ইসলাম মজুমদার। সম্মেলনে মোঃ মাজেদুল ইসলাম কে সভাপতি ও মোঃ মহিদুল ইসলাম কে সাধারন সম্পাদক করে আাগামী এক বছরের জন্য ৩১সদস্য বিশিষ্ট বিআরইএল এর পার্বতীপুর শাখা কমিটি ঘোষণা করেন।
সমাবেশে আরো বক্তব্য রাখেন বিআরইএল এর কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ হাফিজ উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর জেলা সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন, উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও জামায়াতের আমীর মোহাম্মদ ইউসুফ আলী, বিআরইএল এর অঞ্চল পরিচালক মোঃ আবুল কাদের, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু সায়েম শাহ,জামায়াতের পার্বতীপুর পৌর আমীর খন্দকার আশরাফুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পার্বতীপুর উপজেলা সভাপতি ওসমান আলী।
সূধী সমাবেশে বক্তারা পার্বতীপুর “রেলওয়ে উন্নয়ন ও শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধান” নিয়ে গঠনমূলক অগ্রণী ভুমিকা রাখার আশ্বাস প্রদান করেন।
Leave a Reply