জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা শাখার আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সোমবার বিকেলে নবাববাড়ি রোড দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা শাখার আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণকলে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা।
তিনি বলেন, আধুনিক উন্নয়নের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯দফা উন্নয়নের ছোয়া দেশের জনগণের মাঝে ডানা কাটে। বিএনপি যতবার ক্ষমতায় এসেছে ততবার দেশের উন্নয়ন করেছে। বিগত আওয়ামীলীগ সরকার উন্নয়ন না করে মেগা প্রকল্প নামে লুটপাট, বিদেশে অর্থ প্রাচার করছে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, জেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম শুভ, জেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দীকি রিগ্যান সহ প্রমুখ।
Leave a Reply