স্টাফ রিপোর্টার : বগুড়া আদর্শ স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ, বগুড়া আইনজীবী বার সমিতির সাবেক নির্বাচিত সদস্য বিশিষ্ট আইনজীবী, বগুড়া মহানগরী জামায়াতের রুকন, আইনজীবী শাখার সহসভাপতি, আব্দুস সালাম গত রাত ১২.৩০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের জানাযার নামাজ বাদ জুমা সরকারি আজিজুল হক পুরাতন ভবন মাঠে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
উক্ত জানাযার নামাজে অংশগ্রহন করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর সেক্রেটারী অধ্যাপক আ.ম.স আব্দুল মালেক বিশেষ ভাবে আহবান জানিয়েছেন।
বগুড়া মহানগরী জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি গোলাম রব্বানী,জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিনসহ জামায়াত নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
Leave a Reply