বগুড়ার নন্দীগ্রামে সাবেক সেনা সদস্যসহ বিএনপির ৯৩ জন নেতাকর্মীর জামায়াতে যোগদান

Reporter Name
    সময় : বুধবার, নভেম্বর ২৬, ২০২৫, ৭:০৪ অপরাহ্ণ
  • ৫৮২ Time View
নন্দীগ্রাম(বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে দুই দফায় সাবেক ইউপি ও সাবেক সেনা সদস্যসহ বিএনপির ৯৩ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
২৫ নভেম্বর মঙ্গলবার রাত ৮টায় উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ড কালিশ পুনাইল ফাজিল মাদ্রাসা মাঠে ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজিত বিশাল সিরাতুন্নবী মাহফিল অনুষ্ঠানে বিএনপির ৬০ জন নেতাকর্মী দলবদল করে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
এর আগে গত ২৩ অক্টোবর বুধবার বিকেলে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড রায়পুর কুস্তা ফুলবাড়ি মাঠে ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে বিএনপি থেকে প্রায় ৩৩ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
বুধবার এবং মঙ্গলবারের উভয় যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নন্দীগ্রাম উপজেলার আমীর মাওলানা মো: আব্দুর রহমান, সেক্রেটারি মো: গোলাম রব্বানী, নন্দীগ্রাম উপজেলার নায়েবে আমীর মো: আনোয়ারুল হক বিএসসি, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল আলীম, পৌর জামায়াতের বায়তুল মাল সম্পাদক আব্দুস সাত্তার, উপজেলা শিবিরের সভাপতি মুনিরুল ইসলাম মুনির প্রমুখ।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ সদ্য যোগদানকারী নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বলেন, “জামায়াতে ইসলামীর দরজা দেশপ্রেমিক এবং ইসলামপ্রিয় মানুষের জন্য সবসময় খোলা। আমরা বিশ্বাস করি, এই যোগদানের মাধ্যমে নন্দীগ্রামে ইসলামী আন্দোলনের ভিত্তি আরও মজবুত হলো।”
জামায়াতে যোগ দেওয়া কর্মীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন, ভাটগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও বিএনপির কর্মী রফিকুল ইসলামের নেতৃত্বে কালিশ গ্রামের সাবেক সেনা সদস্য আবু নাছের মোল্লা, ব্যবসায়ী সফিকুল ইসলাম সরদার, ব্যবসায়ী মাহবুবুর রহমান, আফজাল হোসেন প্রামানিকসহ মোট বিএনপির ৬০ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
উক্ত যোগদান অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন ভাটগ্রাম ইউনিয়নের জামায়াতে ইসলামীর বায়তুল মাল সম্পাদক কাজী আব্দুল হামিদ, সহ সঞ্চালনায় ছিলেন যুব জামায়াতের সভাপতি হাফেজ মাওলানা সাখাওয়াত হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com