বগুড়ায় মাহমুদুর রহমান মান্নাসহ ৭ জনের মনোনয়নপত্র বাতিল

Reporter Name
    সময় : শুক্রবার, জানুয়ারি ২, ২০২৬, ৭:২১ অপরাহ্ণ
  • ৩৩১ Time View

স্টাফ রিপোর্টার : শুক্রবার বগুড়ার তিনটি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ৭ টি বাতিল এবং বিএনপি ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেছে নির্বাচন কমিশন।

শুক্রবার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের ১ম দিন তিনটি আসনের মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে বাতিল ঘোষনা দেন। জানা গেছে, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপির ছাড় দেয়া নাগরিক ঐক্যের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, মাহমুদুর রহমান মান্নার হলফনামায় তথ্য গড়মিল থাকায় তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। এছাড়া একই আসনের জাতীয় পার্টির সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ হলফনামায় সম্পদের বিবরণীর ফরম দাখিল না করার কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

এই আসনের স্তন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু ও গণ অধিকার ফোরামের সেলিম সরকারের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

বগুড়ায়-১(সারিয়াকান্দি-সোনাতলা) আসনে সাবেক আ’লীগ নেত্রী ও স্বতন্ত্র প্রার্থী হাসিনার দোসর শাহজাদী আলম লিপি এবং ইসলামী আন্দোলনের মোস্তফা কামাল পাশার মনোনয়ন পত্র বাতিল করা হয়।

এছাড়া হলফনামায় মামলার উল্লেখ না থাকায় বগুড়া-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী শাহজাহান আলী তালুকদারের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

এদিকে সকালে বগুড়া ডিসি অফিস চত্বরে হাসিনার দোসর স্বতন্ত্র প্রার্থী শাহজাদী আলম লিপির এজেন্ট জনৈক রন্জুকে জুলাই যোদ্ধা সংগঠনের ব্যানারে কতিপয় যুবক গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।

শনিবার বগুড়া-৪,৫,৬ ও বগুড়া-৭ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে বলে রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com