আজ মঙ্গলবার বগুড়ায় দিনভর সংঘর্ষের জের ধরে বগুড়া জেলা ও শহর বিএনপি এবং জেলা শ্রমিক দল অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে।
সন্ধার পর ছাত্রলীগ ও যুবলীগের মিছিল থেকে শহরের নবাববাড়ী রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করে। এসময় অফিসের একজন কর্মচারীকে মারপিট করে আহত করে। পরে দলীয় কার্যালয়ের আসবাবপত্র বাইরে নিয়ে আগুন ধরিয়ে দেয়।
এরপর শহর বিএনপির কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় তারা। এতে কার্যালয়ের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এসময় দলীয় কার্যালয়ে কেউ ছিল না।
এ ব্যাপারে বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু জানান, শহর বিএনপি অফিসের সবকিছু পুড়ে গেছে এবং জেলা বিএনপি অফিসের কর্মচারীকে মারধরের কথা শুনেছি।
এদিকে বগুড়ায় আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে ৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে বলে জানিয়েয়েন জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। সন্ধা সোয়া ৬টায় তিনি এ তথ্য জানান।
এঘটনার প্রতিবাদে রাতেই দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
Leave a Reply