বগুড়ায় বিএনপি ও জাতীয় পার্টির নেতা-কর্মীদের জামায়াতে যোগদান

Reporter Name
    সময় : সোমবার, জানুয়ারি ২৬, ২০২৬, ৮:৩৫ অপরাহ্ণ
  • ৫১৯ Time View

স্টাফ রিপোর্টার : বগুড়ার কাহালু উপজেলায় বিএনপি ও জাতীয় পার্টির ১২ নেতা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। রোববার রাত ৮টার দিকে উপজেলার জামগ্রাম ইউনিয়নের বান্দাইখাড়া গ্রামে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজের নির্বাচনি গণসংযোগ অনুষ্ঠানে তারা যোগদান করেন ।

এ সময় জামায়াতে ইসলামীর প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ ফুল দিয়ে তাদের বরণ করে নেন। জামায়াতে যোগ দেওয়া নেতারা হলেন-স্থানীয় জামগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ইসরাফিল, জাতীয় পার্টির সাবেক ইউনিয়ন সভাপতি আব্দুর রাজ্জাক, ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি ও ওয়ার্ড যুবদলের সভাপতি মো. ফিরোজ তালুকদার, বিএনপি নেতা হেলাল উদ্দিন, বেলাল মন্ডল, স্বপন মন্ডল, আইয়ুব মন্ডল, নজরুল ইসলাম, তোতা,বাছেদ,বায়েজিদ। এছাড়া আরও অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।অনুষ্ঠানে ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন , এই ওয়ার্ডের যে ১২ জন দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে আমাদের সঙ্গে যোগদান করেছেন তাদের আমরা অভিনন্দন ও মোবারকবাদ জানাই।

আমি দোয়া করি আমরা সারাজীবন যেন একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তুলতে কাজ করতে পারি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মো. আব্দুল লতিফ শিশির।

এ সময় বিশেষ অতিথি ছিলেন জামগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. আবু ইউসূফ, ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পশ্চিমের সভাপতি সাইয়্যেদ কুতুব সাব্বির প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com