বগুড়া শহর জুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ওপর পুলিশের দফায় দফায় হামলায় শহরের জিরো পয়েন্ট সাতমাথার চারিদিকে এই মুহুর্তে রণক্ষেত্রে পরিনত হয়েছে।
পুলিশের গুলিতে ৭জন শিক্ষার্থী নিহতের প্রতিবাদে ডাকা দেশব্যাপী কমপ্লিট শাটডাউনের পক্ষ আজ বৃহস্পতিবার বেলা ১১টার পর থেকেই রাজপথে নামে সাধারন শিক্ষার্থীরা।
প্রথমে বনানীতে ঢাকা-বগুড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। সেখানে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা হয়। পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট ছুড়ে শিক্ষার্থীদের দমানোর চেষ্টা চালায়। বেলা সাড়ে ১১টার দিকে সরকারি আজিজুল কলেজের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেঠ ছুঁড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। শিক্ষার্থীরা ইট পাটকেল ছুঁড়ে পুলিশের হামলার জবাব দিতে থাকে। বেশকিছু সময় এভাবে চলার পর শিক্ষার্থীরা পিছু হটে যায়।
এরপর শিক্ষার্থীরা সকল বাধা অতিক্রম করে সাতমাথায় ঢুকে পড়লে পুলিশ ব্যাপক ঠিয়ারসেল ও রাবার বুলেট নিপেক্ষ করে তাদেরকে ছত্রভংগ করে দেয়।
এরপরই জরেশ্বরীতলা দিয়ে শত শত শিক্ষার্থী সাতমাথায় প্রবেশের চেষ্টা চালালে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়। জেলখানার সামনের সড়কে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ মুহুর্মুহু টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। জেলখানার সামনে এই মুহুর্তে ব্যাপক সংঘর্ষ চলছে।
Leave a Reply