বগুড়ায় ছাত্রশিবিরের পিঠা উৎসব অনুষ্ঠিত

আব্দুল ওয়াদুদ :
    সময় : রবিবার, ফেব্রুয়ারি ২, ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ণ
  • ৪৯৬ Time View

বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির বগুড়া শহর শাখার সাংগঠনিক থানা আলিয়া মাদ্রাসা জোনের উদ্যোগে শনিবার বিকেলে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। বিকেল ৩ টায় হাকির মোড়ে  আয়োজিত পিঠা উৎসবে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরি পরিষদ সদস্য ও বগুড়া শহর শাখার সভাপতি মোঃ রেজওয়ানুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির বগুড়া শহর শাখার অর্থ সম্পাদক মেহেদী হাসান, সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক হাফেজ মাওলানা শাহাবুদ্দিন , সাবেক আলিয়া জোন সভাপতি আব্দুল ওয়াদুদ, উপশহর সাংগঠনিক থানা সভাপতি হাবিবুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলিয়া জোন সভাপতি আবুল কাসেম।

ব্যতিক্রমী পিঠা উৎসবে শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মি ও সাধারন শিক্ষার্থীরা অংশগ্রহন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com