ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বগুড়া শহর শাখার উদ্যোগে সোমবার জামায়াতে ইসলামী বাংলাদেশ বগুড়া শহর শাখা কার্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিট পরিচালক সৈয়দ সোহেল আহমেদ লিটনের সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক।
বিশেষ অতিথি ছিলেন ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সিএর সহসভাপতি ও বগুডা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার ফজলুর রহমান।
প্রধান অতিথি মাহে রমজানের তাৎপর্য ও শিক্ষা নিয়ে গুরুত্বপূর্ন আলোচনা করেন। শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
Leave a Reply