সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ওয়েষ্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। টাইগারদের করা ৬ উইকেটে ১৪৭ রানের জবাব দিতে নেমে ১৪০ রানে গুটিয়ে গেছে স্বাগতিকরা।
টসে জিতে ওয়েষ্ট ইন্ডিজ দলনেতা প্রথমে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায়। ওপেনার সৌম্য সরকারের ৩২ বলে ৪৩ রানে ভর করে ৬ উইকেটে ১৪৭ রান করে টাইগাররা। মাহদী হাসান ২৭, শামীম পাটওয়ারী ২৭ এবং জাকের আলী ২৬ রান করেন।
ওয়েষ্ট ইন্ডিজের পক্ষে আকিল হোসেন এবং ওবে ম্যাকই ২টি করে উইকেট শিকার করেন।
জবাবে অধিনায়ক রভমান পাওয়েল ৩৫ বলে ৬০ রান করলেও ওয়েষ্ট ইন্ডিজ শেষ পর্যন্ত ১৪০ রানে অলআউট হয় ।
বাংলাদেশের পক্ষে শেখ মাহদী হাসান ৪টি, তাসকিন ও হাসান মাহমুদ ২টি করে এবং তানজিম সাকিব ও রিশাদ হোসেন ১টি করে উইকেট লাভ করেন।
এই জয়ের ফলে ৩-১ এ সিরিজে এগিয়ে গেল টাইগাররা। টেষ্ট ও ওয়ানডেতে খারাপ ফলাফলের পর টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের জয়ে মানসিকভাবে চাঙ্গা হয়ে উঠেছে টাইগার শিবির।
সিরিজের ২য় ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর।
Leave a Reply