পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা

সাতমাথা ডেস্ক:
    সময় : বৃহস্পতিবার, জুলাই ১১, ২০২৪, ৫:৪২ অপরাহ্ণ
  • ২৬৮ Time View

কোটা সংস্কারের দাবিতে আন্দোলরত শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে। আজ বিকেল পাঁচটার দিকে পুলিশের বাধা পেরিয়ে শাহবাগের দিকে এগিয়ে যায় আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাঁদের একটি অংশ বিএসএমএমইউর ফটকের সামনে অবস্থান নিয়েছে।

এদিকে কোটা সংস্কারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি মিছিল মৎস্য ভবন পেরিয়ে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে।

ছাত্রলীগের নেতা–কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যানটিনের কাছে অবস্থান নিয়েছে।

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে ১ জুলাই থেকে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। এর মধ্যে গত রোববার ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি শুরু করেছেন তাঁরা। প্রথম দুই দিন রবি ও সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত ঢাকাসহ সারা দেশে গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন তাঁরা। মঙ্গলবার গণসংযোগ কর্মসূচি পালনের পর গতকাল বুধবার আবার সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত তাঁরা সড়ক ও রেলপথ অবরোধ করেন। তাঁদের এ কর্মসূচিতে সারা দেশ থেকে রাজধানী অনেকটা বিচ্ছিন্ন হয়ে যায়। সারা দিনের অবরোধে সড়কে যানবাহন আটকে থাকায় দিনভর চরম ভোগান্তিতে পড়তে হয় রাজধানীবাসীকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com