পার্বতীপুরে ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

ওসমান আলী, পার্বতীপুর (দিনাজপুর)প্রতিনিধি:
    সময় : বৃহস্পতিবার, আগস্ট ১৫, ২০২৪, ৪:৪৮ অপরাহ্ণ
  • ৭৬৫ Time View

দিনাজপুরের পার্বতীপুরে ১০ নং হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগ এর পদত্যাগের দাবিতে আজ ১৫ই আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ইউনিয়নের সাধারণ মানুষ ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন।

মোজাহিদুল ইসলাম সোহাগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বায়কদের কে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাবিব বিক্ষোভ সমাবেশে বলেন গত ০৪/০৮/২০২৪ ইং তারিখে একদফা দাবিতে বিক্ষোভ কর্মসূচির পালনের সময় মোজাহিদুল ইসলাম সোহাগ ছাত্রদের উপর চড়াও হয়ে গালিগালাজ ও মারধর করে।

মোজাহিদুল ইসলাম সোহাগ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করা পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে এবং সবাইকে এই কর্মসূচির পালনের জন্য ধন্যবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ সমাপ্ত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com