পার্বতীপুরের গুরুত্বপূর্ণ স্হাপনাগুলো সুরক্ষিত রয়েছে

ওসমান আলী, পার্বতীপুর (দিনাজপুর)প্রতিনিধি:
    সময় : রবিবার, জুলাই ২৮, ২০২৪, ৪:৪৬ অপরাহ্ণ
  • ৩৪৮ Time View
 কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনা ঘটলেও দিনাজপুরের অন্যতম উপজেলা পার্বতীপুর ও এই উপজেলার গুরুত্বপূর্ণ স্হাপনাগুলো রয়েছে সুরক্ষিত।
রেলওয়ে জংশন খ্যাত ও খনিজ সম্পদে সমৃদ্ধ পার্বতীপুর উপজেলা এলাকায় রয়েছে দেশের বৃহৎ রেলওয়ে জংশন সহ পাঁচটি রেলওয়ে স্টেশন। রয়েছে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা,রেলওয়ে ডিজেল কারখানা,লোকো সেড,বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের রেলহেড ডিপো,ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপ লাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনাল,বড়পুকুরিয়া কয়লা খনি,তাপ বিদ্যুৎ কেন্দ্র,মধ্যপাড়া পাথর খনির মতো গুরুত্বপূর্ণ স্হাপনা।
কিন্তু এই উপজেলায় দেশের বিভিন্ন স্থানের মতো কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কোন সহিংসতা না হওয়ায় মূলত এই স্হাপনাগুলো রয়েছে সুরক্ষিত। শুধু তাই নয়,এখানকার শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার,ব্যবসা প্রতিষ্ঠান এমনকি সাধারণ মানুষেরাও রয়েছে সম্পূর্ণ নিরাপদে। শান্ত রয়েছে পার্বতীপুর শহর,শান্তিতে রয়েছে পার্বতীপুরের মানুষ। দেশের উত্তরাঞ্চলের সর্বাধিক গুরুত্বপূর্ণ পার্বতীপুরের চিত্র পুরোপুরি শান্তিপূর্ণ। সারা দেশের মতো এখানেও রয়েছে কারফিউ সেনাটহল ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উল্লেখ যোগ্য তৎপরতা।এটা কিন্তু এমনিতেই হয়নি। এর পেছনে রয়েছে পার্বতীপুরের রাজনৈতিক দলগুলোর নেতাদের বুদ্ধিমত্তা ও দুরদর্শিতা। তাঁদের মধ্যে দেশপ্রেম রয়েছে বলেই তাঁরা চায়নি এখানে কোন সহিংস ঘটনা ঘটুক এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্হাপনাগুলো ক্ষতিগ্রস্হ হোক,বিনষ্ট হয়ে যাক। যে কারণেই এখানে কোথাও কোন অপ্রীতিকর-অস্বস্তিকর ঘটনা সংঘটিত হয়নি। কোন হতাহতের ঘটনাও ঘটেনি।
পার্বতীপুরের সকল গুরুত্বপূর্ণ স্হাপনা রয়েছে সুরক্ষিত এবং বিরাজমান রয়েছে শান্তিপূর্ণ অবস্থা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com