পাঁচবিবিতে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
    সময় : শুক্রবার, জুন ২৮, ২০২৪, ১১:০১ পূর্বাহ্ণ
  • ৫৬৯ Time View

জয়পুরহাটের পাঁচবিবিতে বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার কলেজ চত্ত্বরে এ উপলক্ষে কলেজ পরিচালনা কমিটির আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা, ভাইস চেয়ারম্যানদ্বয় আকরাম হোসেন তালুকদার ও রেবেকা সুলতানা, বিজনেজ ম্যানেজমেন্ট ইন্সটিটিউটে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আক্তার চৌধুরী, পাঁচবিবি এনএম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মিসেস এমপি মেহের নিগার শিউলী, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান ও কাউন্সিলর আনিছুর রহমান বাচ্চু প্রমূখ।

সভার পূর্বে নবীন বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সভাশেষে কলেজের শিক্ষার্থীদের পরিচালনায় পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com