কুড়িগ্রামের নাগেশ্বরীতে মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধার পরিবারদের সংবর্ধনা দেয়া হয়েছে।
১৬ ডিসেম্বর সকাল ১১ টায় উপজেলা প্রশাসন হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ, সহকারী কমিশনার ভূমি মাহমুদুল ভূমি, সিনিয়র মৎস্য অফিসার শাহাদাত হোসেন, সমাজ সেবা অফিসার জামাল উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা বিএনপির সভাপতি নুর নবী দুলাল,
জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী ফিরোজ কবির, একাডেমিক সুপারভাইজার নিখিল চন্দ্র বর্মন, নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, বাংলাদেশ পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে প্রায় ৩শত পঞ্চাশ জন বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ।
সহকারী পল্লী উন্নয়ন অফিসার, আলতাফ হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম।
Leave a Reply