ধামইরহাটে কর্মস্থলে যোগদান করায় পুলিশ প্রশাসনকে বিএনপির শুভেচ্ছা

মুহাম্মাদ আবু সালেহ্ মুসা, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
    সময় : সোমবার, আগস্ট ১২, ২০২৪, ১০:৫৩ অপরাহ্ণ
  • ৩০৩ Time View

 

সোমবার সন্ধ্যায় নওগাঁর ধামইরহাট থানা পুলিশ প্রশাসন পুনরায় কর্মস্থলে যোগদান করায় উপজেলা বিএনপি ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

বিএনপি নেতা মোঃ হানজালার নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল সাম্প্রতিক অস্থিরতা নিরসন এবং ধামইরহাটের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের পুনরায় কর্মস্থলে যোগদান করায় এই শুভেচ্ছা জানান।

বিএনপির প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম সরকার, আড়ানগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শামীম কবির মিল্টন,পৌর যুবদল নেতা আনারুল ইসলামসহ পৌর ও উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।

পুলিশ প্রশাসনের পক্ষে ধামইরহাট থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকী বিএনপির শুভেচ্ছা গ্রহণ করেন। এসময় তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতির জন্য বিএনপি নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে চরম নিরাপত্তাহীনতা, বিভিন্ন জায়গায় পুলিশের উপর আক্রমণ এবং বহুবিধ সংস্কার দাবিতে পুলিশ প্রশাসন কর্মস্থলে স্বাভাবিক কার্যক্রম থেকে বিরত ছিল। সারাদেশে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় স্বল্প পরিসরে পুলিশি কার্যক্রম শুরু হলেও স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের আলোচনা শেষে মাননীয় উপদেষ্টা পুলিশের সকল ইউনিটকে নিজ নিজ কর্মস্থলে যোগদানের আহবান জানান; এতে সাড়া দিয়ে পুরো দেশে আজ থেকে পুলিশ স্বাভাবিক কার্যক্রম শুরু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com