ধামইরহাটে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Author মোঃ আবু সালেহ্ মুসা, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
    সময় : সোমবার, জুন ২৪, ২০২৪, ৮:৩০ পূর্বাহ্ণ
  • ৪৩৪ Time View

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার সকাল দশটায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেনের নেতৃত্বে ধামইরহাট উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহণে উপজেলা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়।

পরে প্রতিষ্ঠাবার্ষিকীর এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিকাল ৩ টায় ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভারও আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ দেলদার হোসেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুজ্জামান সরকার এমপি।

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন ” আওয়ামী লীগকে নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে” ; বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হলে আবারো ইতিহাসের নির্মম পরিণতি ভোগ করতে হবে বলেও তিনি নেতা-কর্মীদের সতর্ক করেন।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুয়ারা বেগম, চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল ইসলাম, পৌর আ, লীগের সভাপতি আব্দুল মুকিত কল্লোল সম্পাদক মুক্তাদিরুল হক, পৌর মেয়র ও উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আমিনুর রহমান, উমার ইউপির চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান সোহেল রানাসহ যুবলীগ -ছাত্রলীগ ও‌ সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com