নওগাঁর ধামইরহাট উপজেলার নানাইচ গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে জামায়াত। গতরাতে ধামইরহাট উপজেলার জাহানপুর ইউনিয়নের অন্তর্গত নানাইচ গ্রামের আলেক উদ্দীনের ছেলে ফেরদৌসের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রাত আনুমানিক আড়াইটায় হঠাৎ সৃষ্ট আগুনে ফেরদৌস পরিবারের উপার্জনের একমাত্র অবলম্বন চার্জার গাড়িটি সম্পূর্ণরূপে ভস্মিভূত হয়ে যায়। চার্জার গাড়ীর পাশাপাশি ঘরের টিন, আসবাবপত্র, দরজা -জানালাসহ অনেক ক্ষয়ক্ষতি সংঘটিত হয়।
এছাড়াও দুটি ছাগল আগুনে পুড়ে মারা যায়।
খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ও নওগাঁ -২ (ধামইরহাট -পত্নীতলা) আসনে জামায়াত মনোনীত এম পি প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক, জাহানপুর ইউনিয়ন জামায়াতের আমির এ্যাড. বায়েজীদ হোসেন, জাহানপুর ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি আনিছুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ।
ঘটনাস্থল পরিদর্শন শেষে জামায়াত নেতা ইঞ্জিনিয়ার এনামুল হক ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা প্রদান করেন এবং বসতবাড়ি পুনঃনির্মাণের জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। রাতে চার্জরত অবস্থায় বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে মনে করছেন প্রত্যক্ষদর্শী এলাকাবাসী।
Leave a Reply