দ.আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার:
    সময় : সোমবার, অক্টোবর ২১, ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ণ
  • ২৯৯ Time View

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচে টেস্ট অভিষেক হচ্ছে জাকের আলীর।

এর আগে, সাম্প্রতিক সময়ে পাকিস্তানকে তাদের মাটিতে টেস্টে হারিয়েছে বাংলাদেশ। যদিও এর পরের সিরিজেই ভারতের মাটিতে নাস্তানাবুদ হতে হয়েছে শান্তর দলকে। সেই ধাক্কা কাটিয়ে এখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট জয়ের স্বাদ পেতে চায় বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে কখনোই জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। তবে সাম্প্রতিক সময়ে সাবকন্টিনেন্টে দক্ষিণ আফ্রিকার টেস্ট পরিসংখ্যান আশা জাগাচ্ছে বাংলাদেশকে। সবশেষ ১৩ টেস্টের একটিতেই জয় পায়নি প্রোটিয়ারা।

রিপোর্ট লেখা পর্যন্ত ওপেনার সাদমান ইসলাম (০) এবং মমিনুল হকের (৪) উইকেট হারিয়ে বাংলোদেশের স্কোর ৫ ওভারে ১৬/২।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মারকরাম, টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, রায়ান রিকেলটন, ম্যাথিউ ব্রিটজকে, কাইল ভ্যারিয়েনে, উইয়ান মুল্ডার, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, ডেইন পিড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com