দূর্নীতিমুক্ত বগুড়া গড়তে গণমাধ্যমকর্মিদের সহযোগিতা চাইলেন নয়া ডিসি

স্টাফ রিপোর্টার:
    সময় : বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪, ৫:২১ অপরাহ্ণ
  • ৩৭৫ Time View

বগুড়ায় কর্মরত গণমাধ্যমকর্মিদের সাথে মতবিনিময় করেছেন নতুন জেলা প্রশাসক হোসনা আফরোজা। বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সভাকক্ষে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের এ্যাসেট। দেশ গঠনে তাঁর অনেক অবদান আছে। জিয়াউর রহমানের দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আমরা দেশ গঠনে নিজেকে নিয়োজিত করতে পারি।

তিনি বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন সরকার তাদেরকে স্বীকৃতি দিতে যাচ্ছে। তাদের পরিবারকে সহায়তা প্রদানের প্রক্রিয়া চলছে। বগুড়ায় যারা আন্দোলনে আহত হয়েছেন তাদের চিকিৎসার বিষয়ে জেলা প্রশাসন বিশেষ উদ্যোগ নেবে।

জেলা প্রশাসক বলেন, বগুড়া শহরের যানজট, আইন শৃংখলা পরিস্থিতি সহ সার্বিক বিষয়ে সবাই মিলে একসাথে কাজ করতে চাই। দীর্ঘ দিনের জমে থাকা সমস্যাগুলো চিহ্নিত করে এসব সমস্যা সমাধানে সাংবাদিক ভাইদের পরামর্শ নেয়া হবে।

তিনি বলেন, আমি কথায় নয়, কাজে বিশ্বাসী। অতীতের কর্মস্থলে কাজের মাধ্যমে সেটা প্রমান করেছি। এখানেও কাজেই প্রমান দিতে চাই। আমাকে ফুল দিয়ে অভিনন্দন জানানোর কোন প্রয়োজন নাই।

তিনি বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে সরাতে শিক্ষার্থীরা যেভাবে রাস্তায় নেমে আন্দোলন করছে এটা চলতে পারেনা। আপনারা আইন নিজের হাতে তুলে নিবেন না। কেউ অপরাধী হলে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে। নতুন করে দেশ গঠনে শিক্ষার্থীদেরকে দায়িত্ব নিতে হবে। যেকোন সময় সকলের জন্য তাঁর দরজা খোলা বলেও জানান জেলা প্রশাসক ।

জেলা প্রশাসক বলেন, তিনিও ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের ফসল। দীর্ঘ দিন পদোন্নতি বঞ্চিত করে রেখেছিল ফ্যাসিবাদী সরকার। সুতরাং বগুড়ায় ফ্যাসিবাদের কোন দোসরের ঠাঁই হবেনা। ফ্যাসিবাদ ও দূর্নীতিমুক্ত বগুড়া গড়তে তিনি গণমাধ্যমকর্মিদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, এনডিসি খায়রুল হাসান, বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, সদস্য সচিব সবুর শাহ লোটাস, বাংলা ভিশনের বগুড়া ব্যুরো প্রধান আব্দুর রহিম বগরা, দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু, সিনিয়র সাংবাদিক মির্জা সেলিম রেজা, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাস, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম আজাদ ও রাহাত রিটু,  দৈনিক সাতমাথা’র বার্তা সম্পাদক এফ শাহজাহান, সৈয়দ ফজলে রাব্বি ডলার, মমিনুর রশীদ শাইন, জহুরুল ইসলাম, মোস্তফা মোঘল, মাহফুজ মন্ডল, আব্দুল ওয়াদুদ, প্রতিক ওমর, আব্দুর রহিম, ফেরদৌসুর রহমান, সাইফুল ইসলাম, টি এম মামুন, পারভীন লুনা প্রমূখ।

 

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com