দিনাজপুর জেলার রক্তযোদ্ধা পার্বতীপুর সমাজকল্যাণ সংগঠনের ৫ম বর্ষপূর্তি ও ৪র্থ স্বেচ্ছাসেবী মিলন মেলা আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় পার্বতীপুর পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র এ জেড এম মেনহাজুল হক। আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক জামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলার সেক্রেটারি ও ৫২তম রক্তদাতা আবু সায়েম শাহ স্বেচ্ছাসেবীদের উদ্দেশ্যে বলেন, মানবতার কল্যাণে কাজ করে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্য সৎ, দক্ষ ও যোগ্য দেশপ্রেমিক হিসেবে নিজেদের কে গড়ে তোলা উচিত।
রক্তদাতাদের বক্তব্যে ৪৮তম রক্তদাতা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পার্বতীপুর উপজেলা সভাপতি ও দৈনিক সাতমাথা পত্রিকার পার্বতীপুর প্রতিনিধি ওসমান আলী বলেন, “রক্তদান এমন একটি মহান কাজ যা অন্যের জীবনে আলো জ্বালাতে পারে। পার্বতীপুরের মানুষের এই উদারতা ও মানবতার পরিচয় সত্যিই প্রশংসনীয়। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে অনেক প্রাণ বেঁচে যাচ্ছে।
“তিনি রক্তদানের গুরুত্ব, স্বাস্থ্য সচেতনতা, এবং সামাজিক দায়িত্ব নিয়ে আলোচনা করেন। তিনি আরও বলেন, “প্রত্যেকের উচিত রক্তদানের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা।”
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মনিরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার প্রতিনিধি মুহাম্মদ তাজকীর হোসাইন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, এবং দেশের ৬৪টি জেলা থেকে আগত প্রায় ১০০০ স্বেচ্ছাসেবক ও স্বেচ্ছাসেবী।
এই মিলন মেলার মাধ্যমে রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছাসেবীদের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করা।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। রক্তদান ও মানবতার সেবায় এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।
Leave a Reply