তরুণ প্রজন্মের ওপর আস্থা রাখুন : সমন্বয়ক সারজিস

সাতমাথা ডেস্ক:
    সময় : বুধবার, আগস্ট ৭, ২০২৪, ৫:৫৬ অপরাহ্ণ
  • ২৮৯ Time View

তরুণ প্রজন্মের ওপর আস্থা রাখতে বললেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

বুধবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এ আহ্বান জানান তিনি।

পোস্টে সারজিস লিখেছেন, ‘ট্রাফিক থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপত্তা থেকে দেশের সংস্কার… অনেক তো দেখলেন! এবার না হয় দেশ গঠনের দায়িত্বে তরুণ প্রজন্মের ওপর আস্থা রাখলেন!’

এর আগে এদিন গণমাধ্যমকে তিনি জানান, বুধবার রাতের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের চূড়ান্ত রূপরেখা ঘোষণা করা হবে।

এদিকে অন্তর্বর্তীকালীন সরকারে কারা থাকবেন এ নিয়ে চলছে নানা আলোচনা। এর মধ্যেই নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যা চূড়ান্তও হয়েছে।

মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে ড. ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com