যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথমটিতে লজ্জার হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে বোলিং নিয়েছেন অধিনায়ক নাজমুল শান্ত। একাদশ থেকে বাদ পড়েছেন লিটন দাস।
প্রথম ম্যাচে দলের টপ অর্ডারের ব্যাটাররা পুরোপুরি ব্যর্থ ছিলেন। ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার এবং তিনে নামা নাজমুল শান্ত রান পাননি। দ্বিতীয় ম্যাচের দল থেকে লিটনকে বাদ দেওয়া হয়েছে।
এছাড়া কন্ডিশন বিবেচনা করে স্পিনার শেখ মাহেদীকে একাদশের বাইরে রাখা হয়েছে। তার জায়গায় একাদশে ঢুকেছেন পেসার তানজিম সাকিব। দ্বিতীয় টি-২০ ম্যাচে বৃষ্টির আশঙ্কা রয়েছে। যে কারণে বাদ শুরুতে বোলিং নিয়েছেন অধিনায়ক শান্ত।
বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, সৌম্য সরকার, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
যুক্তরাষ্ট্রের একাদশ: স্টিভেন টেইলর, মোনাঙ্ক প্যাটেল, আন্দ্রিয়েস গোউস, অ্যারন জোনস, কোরি এন্ডারসন, নিতিশ কুমার, হারমিট সিং, স্যাডলি ফন শাল্কউইক, আলী খান, জসদ্বীপ সিং, সৌরভ নেত্রভালকার।
Leave a Reply