মঙ্গলবার বিকেলে দিনাজপুরের ঘোড়াঘাটে ” ডুগডুগীহাট হাইস্কুল প্রাক্তন শিক্ষার্থী ফোরাম ” এর আয়োজনে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
ডুগডুগীহাট হাইস্কুলে ১৮ জুন (মঙ্গলবার) বেলা ১১ টায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এরপর জাতীয় সংগীত ও দুপুর সাড়ে ১২ টায় র্যালি বের হয়ে ডুগডুগি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুণরায় ডুগডুগীহাট হাইস্কুলে ক্রীড়া অনুষ্ঠানে মিলিত হয়।
ক্রীড়া অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন এবং কৃতি ছাত্র -ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। বিকেলে বাংলা হিলি বর্ডার ব্যান্ড পরিবেশিত মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান কাজী শুভ রহমানচৌধুরী , পালশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবিরুল ইসলাম , ডুগডুগীহাট হাইস্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষক – শিক্ষকা কর্মচারীবৃন্দ ও ঘোড়াঘাটের পালশা গ্রামের পল্লীকবি কফিল উদ্দিন। তাছাড়াও ডুগডুগীহাট হাইস্কুলের ১৯৯৬ হতে ২০২৪ সালের এসএসসি পাশ শিক্ষার্থীগণের মধ্যে সাড়ে ৪ ‘শ শিক্ষার্থী এই ঈদ পূনর্মিলনীতে উপস্থিত ছিল।
Leave a Reply