ঘোড়াঘাটে আদিবাসী কিশোরীে ধর্ষণ :গ্রেপ্তার ১

ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধি:
    সময় : মঙ্গলবার, সেপ্টেম্বর ৩, ২০২৪, ৭:৪৮ পূর্বাহ্ণ
  • ২৯৪ Time View

দিনাজপুরের ঘোড়াঘাটে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে ১৫ বছর বয়সের এক আদিবাসী কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে অনীল বেশরা (৫৫) নামের এক আদিবাসীকে গ্রেপ্তার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। অভিযুক্ত ব্যক্তি উপজেলার ২নং পালশা ইউনিয়নের বেলওয়া গ্রামের ডুগরু বেশরার ছেলে।

গত রবিবার রাত ৯ টায় ভুক্তভোগী কিশোরীর মা সেলিনা মার্ডী বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে আসামীকে গ্রেপ্তার করে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মামলার বাদী ও অভিযুক্ত ব্যক্তি একই এলাকার বাসিন্দা হওয়ায় বাড়িতে যাতায়াতের সুবাদে বাদীর কন্যার দিকে কুদৃষ্টি দিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দিতে থাকে। এরই সূত্র ধরে চলতি বছরের ৭ ফেব্রুয়ারী সকাল অনুমান ৯ টার দিকে চা পান করার ছলে বাদীর বাড়িতে প্রবেশ করে ভিকটিমকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর ভিকটিম কান্নাকাটি শুরু করলে তাকে ভয়ভীতি দেখিয়ে বিষয়টি কাউকে না জানানোর জন্য নিষেধ করে চলে যায়। ঘটনার পর থেকে অভিযুক্ত ধর্ষক অনীল বেশরা ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে। এক পর্যায়ে বাদীর কন্যা অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারেন তার কন্যা সাত মাসের গর্ভবতী। ভিকটিমের নিকট ঘটনা সংক্রান্ত বিস্তারিত জানার পরবর্তী আশেপাশের লোকজনের নিকট জানাজানি হলে অনিল বেশরা, ভিকটিম ও তার পরিবারের লোকজনকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, এজাহারের প্রেক্ষিতে আসামীকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com