গোবিন্দগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ নামাজ অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জ অফিস :
    সময় : বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪, ১২:৪৫ অপরাহ্ণ
  • ৫১৪ Time View

প্রচন্ড তাপদাহ থেকে রক্ষা পেতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ নামাজ (সালাতুল ইস্তিসকার) অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে গোবিন্দগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ চত্তরে খোলা আকাশের নিচে ফাঁকা মাঠে বিশেষ এ নামাজ অনুষ্ঠিত হয়।

পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়নের অসংখ্য মুসল্লী নামাজে অংশ গ্রহণ করেন। নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলার নাকাইহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুস সালাম নাটোরী।

এছাড়াও উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের মাহমুদবাগ ইসলামিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে এবং নাকাই ইউনিয়নের নাকাই হাট উচ্চ বিদ্যালয় মাঠে পৃথক পৃথক ভাবে এ নামাজ অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com