শুক্রবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাবতলী উপজেলার কাগইল ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কাগইল নায়েবউল্লাহ আলিম মাদ্রাসার হল রুমে শ্রমিক কল্যাণ ফেডারেশন কাগইল ইউনিয়ন শাখার সভাপতি নুর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন গাবতলী উপজেলা শাখার সভাপতি মোঃ রেজাউল করিম।
বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোঃ আব্দুল হালিম, উপদেষ্টা মোঃ সাইফুল ইসলাম, কাগইল ইউনিয়ন শাখার সহ-সভাপতি মোঃ আবু তাহের, সহ-সাধারন সম্পাদক মোঃ ফজেল রাব্বি, ধর্মীয় সম্পাদক ডাঃ জাহাঙ্গীর আলম, ট্রেড ইউনিয়ন সম্পাদক আবু রায়হান , সহ -সভাপতি ডাঃ মোস্তাফিজুর রহমান , প্রচার সম্পাদক রাকিবুল হাসান প্রমূখ।
Leave a Reply