গাবতলীতে আবাম ফাউন্ডেশনের উদ্যোগে কুরবানির পশু প্রদান

আতাউর রহমান, গাবতলী (বগুড়া) প্রতিনিধি:
    সময় : শুক্রবার, মে ২৪, ২০২৪, ১:১৫ অপরাহ্ণ
  • ৩৩২ Time View
শুক্রবার বগুড়ার গাবতলী উপজেলার বেলতলা জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় হাফেজ, এতিম ছাত্রদের মাঝে মৌসুমী ফল, বৃক্ষরোপণ কর্মসূচি, একবেলা উন্নত মানের খাবার পরিবেশন  ও কুরবানীর জন্য পশু (গরু) প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন আবাম ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় প্রেসিডেন্ট শামসুল আলম খান মুরাদ, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, আবাম ফাউন্ডেশন উত্তরাঞ্চল প্রতিনিধি আকন্দ হাসান মাহমুদ।
অন্যদের মাঝে  আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান শামীম, মাত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক হাফেজ মাওলানা রাফিউল ইসলাম,, আব্দুর রহমান,সাংবাদিক আতাউর রহমান,  মিনাজুল ইসলাম, মুশফিকুর রহিম,আজিজুল হোসেন সৌরভ সহ মাদ্রাসার ছাত্র অভিভাবক শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com