স্টাফ রিপোর্টার : দখলদার ইসরাইলি বাহিনীর বর্বরোচিত জঙ্গীবাদের মাধ্যমে গাজায় নিরীহ নারী, শিশু ও সাধারণ মানুষের উপর চলমান হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বগুড়া শহর জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাদ আসর বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, মাদ্রাসা শিক্ষার্থী, শিক্ষক এবং সর্বস্তরের জনসাধারণ বিক্ষোভ মিছিলে অংশ নেন ।
মিছিল শেষে বগুড়া শহরের ব্যস্ততম জিরো পয়েন্ট সাতমাথায় এক সমাবেশ অনুষ্ঠিত হয় । শহর আমীর অধ্যক্ষ আবিদুর রহমানের সভাপতিত্বে ও শহর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক এর সঞ্চালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা অফিস সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ বেগ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি সাবেক ছাত্রনেতা আজগর আলী, শহর আইন বিষয়ক সেক্রেটারি অ্যাডভোকেট শাহিন মিয়া, দাওয়া বিভাগের সেক্রেটারি অধ্যাপক মাওলানা হেদায়েতুল ইসলাম, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল বাসেত প্রমুখ নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন “ইসরাইল রাষ্ট্র একটি অবৈধ দখলদার রাষ্ট্র, যারা মানবতা বিরোধী অপরাধে লিপ্ত । গাজায় হাজার হাজার নিরীহ মানুষের প্রাণহানি ঘটিয়ে তারা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন করছে।”বক্তারা আরও বলেন, “বাংলাদেশের মানুষ বরাবরই ফিলিস্তিনের পক্ষে এবং ইসরাইলের বর্বরতার বিরুদ্ধে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই যেন আন্তর্জাতিক মহলের কাছে বিষয়টি জোরালোভাবে তুলে ধরা হয় এবং দখলদার ইসরাইলের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে জাতিসংঘসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে চাপ প্রয়োগ করা হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে নেতানিয়াহুর দুই গালে, জুতা মারো তালে তালে; বিশ্বমুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো; জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আর একবার; নারায়ে তাকবির আল্লাহু আকবর; ইসরাইলের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশনসহ বিভিন্ন স্লোগান দেওয়া হয় ।
Leave a Reply