গাইবান্ধায় বন্যার্তদের মাঝে জামায়াতের ত্রাণ বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি:
    সময় : সোমবার, জুলাই ১৫, ২০২৪, ৪:৫৬ অপরাহ্ণ
  • ৩৬২ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, “দেশের জনগণ এই সরকারকে আর দেখতে চায় না। সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারনে বন্যার সময়ে অতিরিক্ত পানি আমাদের উত্তরবঙ্গের ফল, ফসল, জনপদ ধ্বংস করে দেয়। আর শুকনো মৌসুমে ফারাক্কা বন্ধ করে মরুভুমিতে পরিনত হয় এ অঞ্চল। ফলে আমাদের জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। সত্য হলো আল্লাহর আইন ও সৎ লোকের শাসন ছাড়া দূর্নীতি মুক্ত দেশ গড়া অসম্ভব। দূর্নীতিবাজ মন্ত্রী, এমপি, আমলারা দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। সরকার দেশের জন্য ভালো কিছুই করতে পারছে না শুধু দেশের স্বার্থ বিক্রি করছে। আমাদের আল্লাহর জমিনে তার দ্বীন কায়েমের কাজে সম্পৃক্ত হতে হবে। সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে।

তিনি সোমবার গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের মহিষবান্দীর চর ও গাইবান্ধা সদর উপজেলার মোল্লারচর ইউনিয়নে ৩ নং ওয়ার্ডের গোপালপুর বাজারে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করার কালে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গণমুখী সংগঠন। দেশের মানুষের বিপদে আমরা বসে থাকতে পারি না। তাই কিছু উপহার নিয়ে আপনাদের কাছে এসেছি।
জামায়াত দেশের মানুষকে একদিকে দ্বীনের পথে এনে মানুষের কল্যাণ সাধন করছে অপরদিকে বিভিন্ন দূর্যোগে মানুষের পাশে দাঁড়িয়ে সমাজকল্যাণ মূলক কাজে আত্মনিয়োগ করছে।”

গাইবান্ধা জেলা আমীর ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল করিম এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার এর পরিচালনায় বন্যাদু্র্গতদের মাঝে ত্রাণ বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলার সাবেক জেলা আমীর বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. আব্দুর রহিম সরকার, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও রংপুর জেলা আমীর জননেতা অধ্যাপক গোলাম রব্বানী, গাইবান্ধা জেলা নায়েবে আমীর ও সুন্দরগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান জননেতা অধ্যাপক মাজেদুর রহমান, জেলা সহকারি সেক্রেটারি জনাব সৈয়দ আব্দুস সালেক, জেলা রাজনৈতিক সেক্রেটারি ও পলাশবাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মো. ফয়সাল কবির সহ আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলা আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু, উপজেলা সেক্রেটারি অধ্যাপক আতাউর রহমান, সুন্দরগঞ্জ পৌর আমীর একরামুল হক, গাইবান্ধা সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জনাব নুরুন্নবী সরকার, মোল্লাচর ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল মোত্তালেব, কামারজানি ইউনিয়ন সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, হরিপুর ইউনিয়ন সভাপতি আব্দুর রাজ্জাক, মোল্লারচর ইউনিয়ন ১ নং ওয়ার্ড মেম্বার জনাব বেলাল হোসেনসহ জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com