খালেদা জিয়ার স্বাস্থ্যগত নানা পরীক্ষা-নিরীক্ষা চলছে: চিকিৎসক

সাতমাথা ডেস্ক:
    সময় : মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪, ১:৪৯ অপরাহ্ণ
  • ৩১০ Time View

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যগত নানা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তার চিকিৎসায় আজ মঙ্গলবার বিকেলে মেডিকেল বোর্ড বসার কথা রয়েছে। এ তথ্য জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

গতকাল সোমবার অসুস্থ হয়ে পড়লে ভোর ৪টা ২০ মিনিটে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এখন তিনি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের (সিসিইউ) সুবিধাসংবলিত কেবিনে চিকিৎসাধীন।

জাহিদ হোসেন বলেন, পরীক্ষা-নিরীক্ষার ফলাফল ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ভিত্তিতে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেবেন চিকিৎসকেরা।

এর আগে গত ২১ জুন রাত তিনটার দিকে খালেদা জিয়া মারাত্মক অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৫ জুন হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রে পেসমেকার বসানো হয়। ১০ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে ২ জুলাই খালেদা জিয়া তাঁর গুলশানের ভাড়া বাসা ফিরোজায় ফেরেন। এক সপ্তাহের মাথায় হৃদ্‌যন্ত্রের সমস্যার কারণে তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় তাঁকে মেডিকেল বোর্ডের পরামর্শে ভোরে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক তার লিভারে অস্ত্রোপচার করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com