কাহালু সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রী মাদরাসা বগুড়া জেলার শ্রেষ্ঠ মাদরাসা নির্বাচিত

এম এ কাদে, কাহালু (বগুড়া) প্রতিনিধি:
    সময় : সোমবার, মে ১৩, ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ণ
  • ২৫৯ Time View
কাহালু মাদরাসা হতে দাখিল পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

কাহালু সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রী মাদরাসা “জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ জেলা পর্যায়ে বগুড়া জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। এ উপলক্ষ্যে দাখিল পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা আলোচনা সভা ও দোয়া মাহফিল সোমবার মাদরাসা হল রুমে অনুষ্ঠিত হয়।

মাদরাসার অধ্যক্ষ মাওঃ এ বি এম হাফিজুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা পরিদের সহ-সভাপতি সাবেক পৌর মেয়র ফরিদুর রহমান ফরিদ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আমিন, একাডেমিক সুপার ভাইজার ইফাত আরা খানম,মাগুরা সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওঃ আব্দুস সামাদ, পরিচালনা পরিষদের সদস্য আলহাজ্ব ফখরুল ইসলাম,সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম কুদ্দুস পৌর কাউন্সিলর হাফেজ সাইফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে ২০২৪ সালের দাখিল পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com