কাহালুতে জামায়াত নেতা অধ্যক্ষ শাহাবুদ্দিনের মন্দির পরিদর্শন

এম এ কাদের, কাহালু (বগুড়া) সংবাদদাতা:
    সময় : সোমবার, আগস্ট ১২, ২০২৪, ১১:০৩ অপরাহ্ণ
  • ৩১৯ Time View

সোমবার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য ও দৈনিক সাতমাথা পত্রিকার সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন কাহালু উপজেলার কেন্দ্রীয় মন্দির পরিদর্শ করেন।

এসময় তার সাথে ছিলেন বগুড়া জেলা জামায়াতের আমীর সাবেক অধ্যক্ষ মাওঃ আব্দুল হক সরকার, জেলা জামায়াতের নেতা কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা অধ্যক্ষ মাওঃ তায়েব আলী, জেলা জামায়াতের নেতা কাহালু সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওঃ আব্দুল মোমেন, জামায়াত নেতা অধ্যাপক মাওঃ শহীদুল্লাহ, কাহালু উপজেলা জামায়াতের আমীর আব্দুস সাহিদ,সেক্রেটারী আলহাজ্ব শহীদুর রহমান সবুজ, জামায়াত নেতা, মাওঃ ইউসুফ, প্রভাষক আব্দুল মোমিন, কাউন্সিলর হাফেজ সাইফুল ইসলাম,ফখরুল ইসলাম হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সনাতন সংঘের সাধারণ সম্পাদক রবিন্দ্রনাথ সরকার,পূজা উদযাপন কমিটির সেক্রেটারী মহাদেব চন্দ্র সেন প্রমুখ।

এর আগে কাহালু আদর্শ মহিলা কলেজের হলরুমে জামায়াতের রুকন সহ প্রায় দুই শতাধিক নেতা কর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা উপজেলা জামায়াতের আমীর আব্দুস সাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এদিকে, মন্দির পরিদর্শণকালে কাহালু উপজেলা কেন্দ্রীয় সনাতন সংঘের সভাপতি শ্রী ভূপেন্দ্র নাথ পাল বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে কিছু বিশৃঙ্খার সৃষ্টি হলেও কাহালুতে হিন্দু সম্প্রদায়সহ অন্যান্য ধর্মাবলম্বীরা সম্পূর্ণ ভাবে নিরাপদে আছে। কাহালু উপজেলার কোথাও কোন মন্দিরে বা আমাদের লোকজনের বাড়ী ঘর ব্যাবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com