কালাইয়ে উপজেলা চেয়ারম্যান পদে মিলন বিজয়ী

মুনছুর রহমান, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
    সময় : বৃহস্পতিবার, মে ৯, ২০২৪, ১:১৫ পূর্বাহ্ণ
  • ৩৫৫ Time View
জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদ নির্বাচন ৮ মে বুধবার শান্তিপূর্ণ ভাবে ভোট সুসম্পন্ন হয়েছে। সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন শেষে বেসরকারি ফলাফলে কালাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও তিনবারের চেয়ারম্যান আলহাজ মোঃ মিনফুজুর রহমান মিলন (মোটরসাইকেল প্রতিকে) ৪২ হাজার ৪শত ৫৪ ভোট পেয়ে চতুর্থবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল (আনারস প্রতীক) প্রাপ্ত ভোট ৩০ হাজার ৯ শত ৪৩।
ভাইস চেয়ারম্যান পদে মোঃ গোলাম মোস্তফা (উড়োজাহাজ)প্রাপ্ত  ভোট ৩২ হাজার ১২৯, নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ছানোয়ার হোসেন- প্রতীক-টিউবওয়েল প্রাপ্ত ভোট-১৪ হাজার ২শত ২৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ মেরিনা খাতুন মেরী (হাঁস প্রতীকে) ৪৪ হাজার ২৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছাঃ মরিয়ম নেছা স্বপ্না- কলসি প্রতীক- প্রাপ্ত ভোট ৩১ হাজার ৪১৩।
নির্বাচনে পুলিশ, র‍্যাব, বিজিপি সহ প্রশাসনের উর্ধত্বন কর্মকর্তাগন টহলরত ছিলেন। প্রশাসনের ভূমিকা ছিল প্রশংসনীয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com