এসএসসিতে পাঁচবিবি উপজেলায় সেরা লিংকন প্রকৌশলী হতে চায়

আবু হাসান, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
    সময় : শুক্রবার, জুন ৭, ২০২৪, ৩:৪১ অপরাহ্ণ
  • ৪৯১ Time View
মা-বাবার সাথে মেধাবী লিংকন ছিদ্দিক লিংকন ছিদ্দিক। ছবি: আবু হাসান

 

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের কাঁকড়া-পিংলু উচ্চ বিদ্যালয় থেকে ২০২৪ সালের অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করে মোঃ লিংকন ছিদ্দিক ১২৩৬ নম্বর (জিপিও-৫ গোল্ডেন) পেয়ে উপজেলায় সেরা হয়েছে। সে ভবিষ্যতে প্রকৌশলী হতে চায়।

লিংকন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের কাঁকড়া পিংলু গ্রামের ব্যবসায়ী মোঃ রেজাউল করিম রেজার একমাত্র সন্তান। তার এমন সফলতায় প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী ও বাবা-মা সহ পরিবারের সবাই খুশি হয়েছে।

লিংকনের বাবা রেজা বলেন, আমি ব্যবসার কাজে দিনরাত ব্যস্ত থাকি। ছেলের আজকের এ সফলতার পিছনে আমার চেয়ে তার মায়ের ভূমিকাই অধিক। মা লুনা আক্তার বলেন, ছেলে আমার অনেক মেধাবী সে যেটুকু পড়ালেখা করে সেটুকুই মনে রাখতে পারে। ছেলে স্কুলে পড়ালেখার পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে পুরস্কার পেয়েছে। আমরা মা-বাবার চেয়ে ছেলের দাদিই বেশী পড়ালেখার খোঁজখবর নিত। পরীক্ষায় ভালো ফলাফলের খবর পেয়ে ওর দাদিই বেশী খুশি হয়েছে বলেও জানান তিনি।

মেধাবী শিক্ষার্থী লিংকন বলে, আমি স্কুলের ক্লাশ করার পাশাপাশি অবসর সময়ে প্রাইভেট ও কোচিং সেন্টারে বেশি সময় পড়ালেখা করেছি। আমার সফলতায় বিদ্যালয়, প্রাইভেট ও কোচিং সেন্টারের শিক্ষক যথেষ্ঠ ভূমিকা রেখেছেন। এছাড়াও আমি উপজেলার বিনধারা মামুন মেমোরিয়াল বিদ্যানিকেতন থেকে ২০১৮ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে গোল্ডেন সহ পাস করার সাফল্য অর্জন করেছিলাম। আমার একাডেমীক ভিত্তি মামুন মেমোরিয়াল বিদ্যানিকেতনে হয়েছে। একাডেমীক পড়ালেখার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বরাবরই আমি সাফল্য অর্জন করেছি। আমি সবার নিকট চিরকৃতজ্ঞ সবার দোয়া ও ভালোবাসায় সামনের দিকে এগিয়ে যেতে চাই।

কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহিন বলেন, লিংকন অত্যন্ত মেধাবী ছাত্র তার আচার-আচরণ ভালো, এছাড়াও সে শান্ত প্রকৃতির ছেলে। সে ক্লাসে বরাবরই প্রথম স্থান অধিকার করত। প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী তার উজ্জল ভবিষৎ জীবনের সফলতা কামনা করেন। এরপূর্বে এক প্রতিবেদক ভুলবসত লিংকনকে বাদ দিয়ে ১২৩২ নাম্বার পাওয়া একজনকে উপজেলায় শীর্ষ হিসেবে বিভিন্ন মিডিয়ায় নিউজ করেছিল। সেজন্য লিংকনের পরিবার ও প্রধান শিক্ষকসহ শিক্ষক মন্ডলী পূর্বের ভুল সংবাদের প্রতিবাদ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com