আদমদীঘিতে কোটা সংস্কার আন্দোলনে শহীদদের স্মরনে জামায়াতের দোয়া মাহফিল

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি:
    সময় : সোমবার, আগস্ট ১২, ২০২৪, ৬:২৪ অপরাহ্ণ
  • ৩০৫ Time View

কোটা বৈষম্য বিরোধী ছাত্র জনতার সরকার পতনের এক দফা দাবিতে দেশব্যাপি গড়ে ওঠা আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে। আন্দোলন দমাতে হাসিনা সরকার ছাত্র জনতার উপর দমন পিরন চালায়। এতে নিহত হয় অসংখ্য ছাত্র জনতা।

নিহত শহীদদের মাগফেরাত কামনা ও আহতদের দ্রæত শুস্থ্যতার জন্য আদমদীঘি জামায়াতে ইসলামীর উদ্দ্যেগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গতকাল রবিবার বিকেলে উপজেলার বিভিন্ন বাজারে এবং মসজিদে শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া শেষে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয় এবং দেশব্যাপি সহিংসতায় জরিত অপরাধিদের দ্রুত বিচারের আওতায় আনার দারি জানানো হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা শুরা সদস্য মাও: মোফাজ্জল হক, উপজেলা আমির মাও: তরিকুল ইসলাম, সেক্রেটারী মাও: গোলাম রব্বানী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইউনুছ আলী, অফিস সম্পাদক গোলাম মোস্তফা সদর ইউনিয়ন আমির ইদ্রীস আলী, সাবের শিবির নেতা রবিউল ইসলাম সহ উপজেলা জামায়াত শিবিরের সকল স্তরের নেতা কর্মি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com