বিশ্বকাপ শুরুর মাত্র এক সপ্তাহ আগে আইসিসির সহযোগি সদস্য মার্কিন যুক্তরাস্ট্রের কাছে হোয়াইটওয়াশের আশংকা নিয়ে আজ রাতে মাঠে নামছে বাংলাদেশ । ৩ ম্যাচ সিরিজের শেষ টি-টুয়েন্টি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ৯টায়। ইতোমধ্যেই ২-০ তে সিরিজ জিতেছে যুক্তরাস্ট্র।
আনাড়ী দলের কাছে পরপর দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হওয়া বাংলাদেশের ক্রিকেটারদের মনোবল এখন তলানিতে। অধিনায়ক থেকে শুরু করে দলের প্রতিটি সদস্যের মনোবলে চিড় ধরেছে । কেউই মাঠে নিজেকে মেলে ধরতে পারছেন না। এমন পরিস্থিতিতে আজকের ম্যাচ নিয়েও আশংকার কমতি নেই।
আজকের ম্যাচ হারলে এটি হবে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় লজ্জার বিষয়।
Leave a Reply