সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র আয়োজনে

আগামীকাল বগুড়া শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার:
    সময় : রবিবার, জানুয়ারি ১২, ২০২৫, ৩:৩৫ অপরাহ্ণ
  • ৫১৭ Time View

সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র আয়োজনে আগামীকাল সোমবার ‘বগুড়া শিল্প ও বাণিজ্য মেলা’র উদ্বোধন হচ্ছে। সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু বিকেল ৫টায় মোহাম্মদ আলী হাসপাতাল সংলগ্ন মাঠে মেলার উদ্বোধন ঘোষনা করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা।

বিশেষ অতিথি পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির সাধারন সম্পাদক মোশাররফ হোসেন, বগুড়া চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি সাইরুল ইসলাম, বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, সদস্য সচিব সবুর শাহ লোটাস, ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মাদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: কাজী মিজানুর রহমান।

সভাপতিত্বে করবেন সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাস। ব্রাদার্স কর্পোরেশন এবারের মেলা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাধারন সম্পাদক এস এম আবু সাঈদ।

ব্রাদার্স কর্পোরেশনের স্বত্তাধিকারী ওয়াহিদ আরিফ জানান, মেলাকে আকর্ষনীয় করতে সবরকমের প্রচেষ্টা চালানো হয়েছে। ৬টি প্যাভিলিয়ন এবং ৮০টি ষ্টল আকর্ষনীয় পণ্য নিয়ে মেলায় অংশ নিচ্ছে। ইতোমধ্যেই সবগুলো প্যাভিলিয়ন এবং ষ্টল বরাদ্দ দেয়া হয়েছে। তবে, এবারের মেলায় কোন বিদেশী প্যাভিলিয়ন থাকছেনা। দর্শনার্থী শিশুদের বিনোদনের জন্য ইলেক্ট্রিক নাগরদোলা, ড্রাগন ট্রেন, ভুতের বাড়ীসহ নানান ধরনের আধুনিক রাইড থাকছে।

প্রতিদিন ২০টা প্রবেশ ফি’র মাধ্যমে দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানকে আকর্ষনীয় করতে দেশের খ্যাতিমান বাউল শিল্পী সুকুমার বাউলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। জেলা শিল্পকলা একাডেমীর মাধ্যমে স্থানীয় শিল্পীরা পারফর্ম করবেন। পাশাপাশি আমন্ত্রিত শিল্পীরাও সংগীত পরিবেশন করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com