অতীতকে ভুলে সামনে সবাই মিলে সোনার বাংলা গড়তে চাই : আমীরে জামায়াত

প্রেস বিজ্ঞপ্তি:
    সময় : সোমবার, সেপ্টেম্বর ২, ২০২৪, ৫:০৪ অপরাহ্ণ
  • ৪২৩ Time View

আজ সোমবার সকাল ৯:৩০ টায় দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দিনাজপুর জেলার নিহত-আহত বীরদের স্মরণে দোয়া ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর উত্তর সাংগঠনিক জেলার শাখার উদ্যোগে দোয়া ও সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান। হাফেজ মোঃ আসলাম হোসাইনের কন্ঠস্বরে কুরআন তেলাওয়াতের মাধ্যমে জেলা সেক্রেটারী মাওলানা রবিউল ইসলামের পরিচালনায় সমাবেশ আরম্ভ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান।

আমীরে জামায়াত বলেন, বিপ্লবোত্তর বাংলাদেশে কেউ অরাজকতা ও বিশৃংখলা সৃষ্টি করতে চাইলে আঠারো কোটি আপামর ছাত্র-জনতা তার দাঁত ভাংগা জবাব দিবে এবং আমরা অতীতকে ভুলে সামনে সবাই মিলে সোনার বাংলা গড়তে চাই।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা উত্তর সভাপতি মোঃ রেজাউল ইসলাম, শিবিরের দিনাজপুর শহর শাখার সভাপতি মোঃ রেজওয়ানুল হক, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা খোদা বখস, এডঃ মাইনুল আলম, এডঃ মাহবুবুর রহমান ভুট্রু, জেলা নায়েবে আমীর এ,কে,এম মাওলানা আফজালুল আনাম, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, পঞ্চগড় জেলা আমীর মাওলানা ইকবাল হোসাইন, ঠাকুরগাও জেলা আমীর মাওলানা আব্দুল হাকিম, দিনাজপুর দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল ইসলাম, জাতীয়তাবাদী গণতান্ত্রিক দলের (জাগপা) কেন্দ্রীয় সহ-সভাপতি রাশেদ প্রধান, ইসলামী আন্দোলন বাংলাদেশ, দিনাজপুর জেলা সভাপতি মাওলানা সোহরাব হোসাইন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের জেলা সভাপতি মাওলানা রেজাউল করীম,দিনাজপুর জেলার সাবেক আমীর ও চিরিরবন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান জননেতা আফতাব উদ্দীন মোল্লা,  এবং অন্যান্য বন্ধু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন দিনাজপুর রাজবাড়ী ইসকন মন্দিরের অধ্যক্ষ মহোদয় ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, মাওলানা মমতাজ উদ্দীন, সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম প্রমুখ এবং দিনাজপুর জেলার নিহত সাত পরিবারের আত্নীয়-স্বজন।

আমীরে জামাযাতসমাবেশে আসার পূর্বে শাঃবিঃ সিলেটে মিছিলে গুলিতে নিহত রুদ্র সেনের দিনাজপুর পাহাড়পুরস্থ বাসায় গমণ করেন এবং পরিবারের সাথে কুশলাদি বিনিময় করেন। এরপর শহীদ সেলিম উদ্দীন ৫ আগষ্ট ঢাকায় গুলিতে নিহত বীরগঞ্জের ডাবড়া জিনেশ্বরী গ্রামের তার দুই বছরের শিশু কন্যাকে কোলে তুলে নিয়ে তার লালন-পালনের দায়িত্ব নেয়ার ঘোষণা দেন।

সুমন পাটোয়ারী ৫ আগষ্ট ঢাকা সাভারে মিছিলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন , তার বাড়ী চিরিরবন্দর উপজেলার বাসুদেবপুর গ্রামে, রবিউল ইসলাম রাহুল ৪ আগষ্ট গুলিবিদ্ধ হয়ে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ আগষ্ট ইন্তেকাল করেন। তার বাড়ী রানীগঞ্জ দিনাজপুর সদর। আসাদুল হক বাবু ঢাকা যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত হয়। তার গ্রামের বাড়ী বিরল উপজেলার পাকুড়া গ্রামে। জিয়াউর রহমান ঢাকা উত্তরা আজিমপুর এলাকায় পুলিশের গুলিতে নিহত হয়। তার বাড়ী বিরল উপজেলার নাগরবাড়ীতে। মোঃ মাসুম রেজা ঢাবি টিএসসি চত্বরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তার বাড়ী বিরলের করলা গ্রামে।

এইসব শহীদ পরিবারের সাথে একান্তভাবে কিছু সময় ধরে মতবিনিময় করেন, ইতঃপূর্বে প্রত্যেক শহীদ পরিবারকে এক লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং সবাইকে মহান আল্লাহর উপর তাওয়াক্কুল ও ধৈর্য ধরার উদাত্ত আহবান জানান। অতঃপর তিনি দিনাজপুর সার্কিট হাউজে জেলা প্রশাসক,পুলিশ সুপার ও অন্যান্য কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com