হাসিনার প্রত্যার্পণ দাবি ছাড়াই ভারত সফরে যাচ্ছেন তারেক রহমান

Reporter Name
    সময় : রবিবার, আগস্ট ১৬, ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ণ
  • ৯৩ Time View

এফ শাহজাহান :

শেখ হাসিনাকে প্রত্যার্পণ ছাড়া তারেক রহমান ভারত সফরে যাবেন না এই গুজব সঠিক নয়। দিল্লির আমন্ত্রন অগ্রাহ্য করার সুযোগ নেই তারেক রহমমানের সামনে। কারণ, দিল্লির ওপর ভরসা করেই তাঁকে ক্ষমতায় বসতে হয়েছে। দিল্লিকে খুশি রাখা ছাড়া তার কোন উপায় নেই। তাই জুলাই বিপ্লবীদের প্রবল আপত্তি উপেক্ষা করে হাসিনার প্রত্যার্পন ইস্যু ধামাচাপা দিয়েই ভারতে যেতে হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে। এরফলে তাঁর ভারত সফর নিয়ে বিদ্যমান টানাপোড়েনের অবসান হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছিলেন, ‘হাসিনা কার্ড’ খেললে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক নিয়ে ফের ‘ভাবতে হবে ভারতকে’। ভারত তার এই কথায় কোন তোয়াক্কা করছে না।

হাসিনা ইস্যুকে কেন্দ্র করে তারেক রহমানের ভারত সফর নিয়ে বিএনপি সরকার উভয় সংকটে পড়লেও বাস্তবতার আলোকে ভারতকেই প্রাধান্য দিতে হচ্ছে। হাসিনাকে নিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকলেও মোদীর ডাক উপেক্ষা করার সুযোগ নেই। ভু-রাজনৈতিক কৌশল এবং কুটনীতির নানা দিক বিবেচনায় অবশেষে ভারত সফরে যাওয়ার সিদ্ধান্ত নিতে হচ্ছে তারেক রহমানকে। চলতি মাসের শেষ সপ্তাহে অর্থাৎ ২১ থেকে ২৫ আগস্টের মধ্যে তিনি ২ দিনের জন্য ভারত সফরে যাচ্ছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই হবে তারেক রহমানের প্রথম ভারত সফর।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনার পর হাইকমিশনার দীনেশ ত্রিবেদী গত শুক্রবার দুপুরে ঢাকায় ফিরেছেন। তিনি চার দিনের দিল্লি সফরের সময় ভারতের প্রধানমন্ত্রীর কাছে সম্পর্কের বিষয়ে বাংলাদেশের বার্তা তুলে ধরেছেন। এরপর সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে নরেন্দ্র মোদির কাছ থেকে নিজের কাজের নির্দেশনা আর বাংলাদেশের জন্য বার্তা নিয়ে ফিরেছেন।

গত ৫ই আগস্ট ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’এর ব্যবস্থাপনায় দিল্লিতে পলাতক শেখ হাসিনার বাংলাদেশ বিরোধী সংবাদ সম্মেলনের পর ‍দুই দেশের সম্পর্কের ফাটল বড় হলেও বিএনপি সরকারেকে চোখ বুজে সব মেনে নিতে হচ্ছে।

হাসিনার দিল্লি আস্ফালনের পর জুলাই বিপ্লবের পক্ষের শক্তিগুলো চাইছিলো দন্ডিত হাসিনার প্রত্যার্পন ছাড়া তারেক রহমান ভারতের আমন্ত্রন প্রত্যাখ্যান করবেন।

বাংলাদেশপন্থী জনসাধারনের আকাংখাও ছিলো হাসিনাকে নিয়ে ভারত যে কার্ড খেলছে তা বন্ধ না হওয়া পর্যন্ত তারেক রহমানের ভারত সফরে যাওয়া ঠিক হবে না। কিন্তু বাংলাদেশের স্বার্থে ভারতকে কোনকিছুতে বাধ্য করার মতো নৈতিক জোর নেই বিএনপি সরকারের।
……………………………………………..
এফ শাহজাহান
ক্রাইসিস অ্যানালাইসিস
১৬ জুলাই ২০২৬
……………………………………………….

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com