সাকিব-মুস্তাফিজের বোলিং নৈপূণ্যে টানটান উত্তেজনায় ঠাসা ম্যাচ ৫ রানে জিতলো বাংলাদেশ। শেষ ওভারে জয়ের জন্য জিম্বাবুয়ের দরকার ছিল ১৬ রান। সাকিবের দুই শিকারে ১৩৮ রানেই থেমে যায় জিম্বাবুয়ে। সাকিব ৪টি এবং মুস্তাফিজ নিয়েছেন ৩ উইকেট। এই জয়ের ফলে ৫ ম্যাচের সিরিজে ৪-০ তে এগিয়ে গেল বাংলাদেশ।
বাংলাদেশের দেয়া ১৪৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে উইকেট হারালেও ইনিংসের মাঝামাঝিতে খেলার নিয়ন্ত্রণ চলে যায় জিম্বাবুয়ের হাতে। তবে সাকিব এবং মুস্তাফিজ দ্রুত একের পর এক উইকেট শিকার করলে ম্যাচ জমে ওঠে।
শেষ ওভারে এসে ম্যাচে নটানটান উত্তেজনা দেখা দেয়। মুজারাবানি সাকিবের বলে ছক্কা মেরে উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। তবে শেষ পর্যন্ত ১৩৮ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা।
জিম্বাবুয়ের ক্যাম্বেল সর্বোচ্চ ৩১ রান করেন।
বাংলাদেশের পক্ষে সাকিব ৪টি, মুস্তাফিজ ৩টি, তাসকিন ২টি এবং রিশাদ ১টি উইকেট নেন।
সিরিজের ৫ম শেষ ম্যাচ রবিবার সকাল ১০টায় মিরপুরে অনুষ্ঠিত হবে।
Leave a Reply