মার্কিন যুক্তরাস্ট্রের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। পরপর দুই ম্যাচে হেরে এরই মধ্যে ৩ ম্যাচের সিরিজ ২-০ তে জিতেছে যুক্তরাস্ট্র। ম্যাচ শুরু রাত ৯টায়।
ইজ্জত বাঁচানোর ম্যাচে ৩ ওপেনারকে নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ধারাবাহিক ব্যর্থতার পরেও আবারও দলে নেয়া হয়েছে লিটন দাসকে। শরিফেুলকে বিশ্রাম দিয়ে একাদশে রাখা হয়েছে পেসার হাসান মাহমুদকে।
বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।
Leave a Reply