শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আব্দুর রশিদ গ্রেফতার

আব্দুল গাফফার, শেরপুর (বগুড়া) থেকে :
    সময় : বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪, ৪:৩২ অপরাহ্ণ
  • ৫১২ Time View

বগুড়ার শেরপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভবানীপুর ইউনিয়নের সভাপতি আব্দুর রশিদকে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আম্বইল গোরতা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি শেরপুরের ভবানীপুর ইউনিয়নের আমিনপুর উত্তরপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক জানান, গ্রেফতার আব্দুর রশিদের বিরুদ্ধে ৫ আগস্ট পরবর্তীতে রাজনৈতিক মামলা ছিল৷ সেই মামলায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com