শিক্ষার্থীদের ওপর গুলি চালানো ব্যক্তির পরিচয় মিলেছে!

সাতমাথা ডেস্ক:
    সময় : মঙ্গলবার, জুলাই ১৬, ২০২৪, ৭:৩৭ পূর্বাহ্ণ
  • ৫৭৫ Time View

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী সাধারণ শিক্ষার্থীদের দিকে অস্ত্র উচিয়ে গুলি করা যুবকের পরিচয় মিলেছে। পিস্তল নিয়ে হামলায় অংশ নেয়া যুবকের নাম হাসান মোল্লা। তিনি স্বেচ্ছাসেবক লীগ নেতা মোল্লা আবু কাওসারের ভাগ্নে বলে জানা গেছে।

ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী হাসান ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন। তিনি এখন গণপূর্ত অধিদপ্তরে ঠিকাদারি করেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়। ইডেন কলেজ ছাত্রলীগের এক নেত্রীকে বিয়ে করেছেন এমন তথ্যও জানিয়েছেন ওই নেত্রীর সহপাঠীরা।

উল্লেখ্য, আন্দোলনরত কোটা বিরোধী সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পিস্তল উঁচিয়ে হেলমেট পরিহিত অবস্থায় এক যুবককে গুলি চালাতে দেখা গেছে। হামলার ছবি গণমাধ্যমসহ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সোমবার থেমে থেমে চলা এই হামলায় প্রায় তিন শতাধিক শিক্ষার্থী আহত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com