শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার

সাতমাথা ডেস্ক:
    সময় : বৃহস্পতিবার, আগস্ট ১৫, ২০২৪, ৬:৪২ অপরাহ্ণ
  • ২৮৬ Time View

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগামী রোববার (১৮ আগস্ট) থেকে খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় এই আদেশ জারি করে।

আদেশে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন।

চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ১৭ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এরপর প্রথমে ৪ আগস্ট থেকে ১২টি সিটি করপোরেশন ও নরসিংদী পৌরসভা বাদে বাকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরুর কথা থাকলেও সেটিও বন্ধ করা হয়।

পরে আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৭ আগস্ট থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তেমন একটা ক্লাস হচ্ছে না। উপস্থিতিও কম।

এর মধ্যে বুধবার (১৪ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পুরোদমে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে শ্রেণি কার্যক্রম খুলে দেয়ার নির্দেশ দিয়েছে। এবার শিক্ষা মন্ত্রণালয়ও এ বিষয়ে নির্দেশনা জারি করল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com