টি-টুয়েন্টি বিশ্বকাপ
স্পোর্টস রিপোর্টার:
মোহাম্মদ রিজওয়ানের অপরাজিত হাফ সেঞ্চুরীতে কানাডার বিরুদ্ধে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে পাকিস্তান। টানা দুই ম্যাচ হারার পর বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেলো বাবর আজমরা।
নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে কানাডাকে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। পাকিস্তানি পেসারদের দূর্দান্ত গতির সামনে ৭ উইকেটে মাত্র ১০৬ রান তুলতে সক্ষম হয় কানাডা। ওপেনার এরোন জোন্সের ৪৪ বলে ৫২ ছাড়া উল্লেখ করার মত আর কোন ব্যাটার রান করতে পারেনি।
পাকিস্তানের মোহাম্মদ আমিরন ১৩ রানে ২টি, হারিস রউফ ২৬ রানে ২টি উইকেট শিকার করেন।
জবাবে মোহাম্মদ রিজওয়ানের হার না মানা ৫৩ এবং অধিনায়ক বাবর আজমের ৩৩ রানে ভর করে ১৫ বল বাঁকি থাকতেই ৭ উইকেটের সহজ জয় তুলে নেয় পাকিস্তান।
মোহাম্মদ আমির প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।
Leave a Reply