রাজধানীতে জামায়াতের ‘হজ্ব গাইডলাইন’ কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা প্রতিনিধি:
    সময় : বুধবার, মে ৮, ২০২৪, ৫:২১ পূর্বাহ্ণ
  • ৪৬০ Time View
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ৭ মে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি মিলনায়তনে ২০২৪ সালে হজ্ব গমনেচ্ছুদের নিয়ে হজ্ব গাইডলাইন কর্মশালা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
হজ্ব গাইডলাইন কর্মশালা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় কর্মশালায় হজ্বের গাইড লাইন প্রদান করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা খলিলুর রহমান মাদানী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে মু. দেলওয়ার হোসাইন, মুহাম্মদ কামাল হোসাইন ও ড. আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য যথাক্রমে শামসুর রহমান, এডভোকেট এস এম কামাল উদ্দিন, ড. মোবারক হোসাইন। ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মাওলানা মোশাররফ হোসাইন, সৈয়দ জয়নুল আবেদীন, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আশরাফুল আলম ইমন, সহকারী অফিস সম্পাদক আব্দুস সাত্তার সুমন, সহকারী সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমদ খান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com